1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশিত তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্যবসায়ী সালাউদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অব্যাহত অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ থেকে দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এমপি মান্নান নিজ হাতে ঝাঁড়ু দিয়ে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, নিজের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়।

সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ