1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
জামালপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক ক্লোজড নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবি-এর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার ফতুল্লা থানা গেট সংলগ্ন শাহ ফতুল্লাহ কনভেনশন হল সেন্টারে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ, সাংবাদিক বা রাজনীতিক—কেউ একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পরিদর্শক (অপারেশন) মো. আনোয়ার হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুম রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ