1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

ডেস্ক রিপোর্টঃ / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বছরের প্রথম সুপারমুনের দেখা মিলতে যাচ্ছে খুব শিগগিরই। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উঠবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। খবর বিবিসির

চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। আগামীকালের মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে।

বিজ্ঞানীদের মতে, পূর্ণিমার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে, তখন তাকে বলা হয় সুপারমুন। চাঁদের এই সবচেয়ে কাছের অবস্থানকে বলা হয় পেরিজি। ২০২৬ সালের ৩ জানুয়ারি দেখা যাবে পূর্ণ উলফ সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬২,৩১২ কিলোমিটার দূরে থাকবে। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ