1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মিয়ানমারের আরাকান আর্মির জন্য পাচারকালে বিপুল আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমারের আরাকান আর্মির জন্য পাচারকালে বিপুল আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান-নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের নুরুল আলমের পুত্র মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী গ্রামের বদিউজ্জামানের পুত্র মো. ইলিয়াছ এবং একই ইউনিয়নের ঘিলাতলী এলাকার এম. এ. সামাদের পুত্র আতিকুর রহমান (২৫)।

পুলিশ জানায়, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর (আরাকান আর্মি) জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে কয়েকজন ব্যক্তি রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতেই রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান-নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে রামু থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ