1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সিদ্ধিরগঞ্জে কুখ্যাত মাদক ডিলার ‘কিলার জসিম’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ডিলার, চাঁদাবাজ, লুটেরা ও একাধিক মামলার আসামি ‘কিলার জসিম’ পুলিশের জালে ধরা পড়েছে। ওসি’র দিকনির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এসআই নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গলবার রাতে সুমিলপাড়া সোনামিয়া মার্কেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জসিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাইসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকাজুড়ে মাদক ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। বিভিন্ন সরকারের সময় নানা রাজনৈতিক প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে গেছে।

জসিম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, ‘কিলার জসিম’ ছিলেন এলাকাবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন,
“মাদক ব্যবসায়ী অথবা সন্ত্রাসী— যে-ই হোক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জবাসীকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ উপহার দেওয়া আমাদের দায়িত্ব। সচেতন মহল এগিয়ে এলে আমরা আরও দ্রুত সিদ্ধিরগঞ্জকে একটি নিরাপদ নগরীতে রূপান্তর করতে পারব।”

পুলিশের ধারাবাহিক অভিযানে মাদকবিরোধী কর্মকাণ্ডের সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ