1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুর ব্যাটারীচালিত ইজিবাইকের ধর্মঘট চলছে___

সালাউদ্দিন আহম্মেদ মিঠু / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পাঁচ দফা দাবিতে জামালপুরে ব্যাটারী চালিত ইজিবাইক এবং অটোরিকশার ধর্মঘট চলছে।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট চলছে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ইজিবাইক মালিক ও চালকরা অবস্থান নিয়েছে ধর্মঘট সফল করতে।
অফিস-আদালতগামী এবং শিক্ষার্থীরা হেটে তাদের গন্তব্যে যাচ্ছে।
দুপুর পর্যন্ত ধর্মঘট চলবে জানিয়ে ইজিবাইক চালকরা জানিয়েছেন – দুপুরে শহরের গেইটপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফৌজদারি মোড়ে এসে তারা সমাবেশ করবে।
ফৌজদারি মোড়ে অবস্থান নেয়া ইজিবাইক চালক আজাদ মিয়া জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসক সহ সরকারি সব দপ্তরে।
পাঁচ দফা দাবির বিষয়ে জানতে চাইলে আজাদ মিয়া বলেন, লাইসেন্স ফী বৃদ্ধি করা যাবে না,
পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সব গাড়ি শহরে চলাচল করবে কোন কালার করা যাবে না।
এবং বাইরের কোন গাড়ি শহরে চলাচল করতে পারবে না, গ্যাপ দিয়ে গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে।
শহরের ফৌজদারি মোড়ে দাঁড়িয়ে দেখা যায়,
শতশত মানুষ হেঁটে চলছে, কোন ধরনের ইজিবাইক চোখে পড়ছে না।
দিগপাইত থেকে আসা আব্দুর রশিদ নামে এক ব্যাক্তি বলেন, সিএনজি চালিত অটোরিকশা দিয়ে দিগপাইত থেকে শহরে নাইমা দেখি অটোরিকশা নাই, এখন হেঁটে হেঁটে আদালতে যাইতেছি।
কী আর করার, আদালতে কাজ আছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার প্রশাসক স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম বলেন,
ইজিবাইক এবং অটোরিকশার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন চলছে, আজ ইজিবাইক চালকরা ধর্মঘট চলছে। দুই পক্ষের দুটি স্মারকলিপি আমরা পেয়েছি। এসব বিষয় নিয়ে কী করা যায় তা পৌর প্রশাসন ও জেলা প্রশাসন ভেবে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ