1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গোপালগঞ্জের কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু কে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোটারের নাম / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংসতার ঘটনায় মিজানুর রহমান বুলুকে গত সোমবার রাতে কোটালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকালে তাঁকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোটালীপাড়া থানা-পুলিশ। শুনানি শেষে আদালত আসামিকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মিজানুর রহমান বুলু দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি এনটিভি অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাদ্দাম হোসেন খান দীপ্ত জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় ১৫৫ জনের নাম এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ