1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসরকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন।

সালাউদ্দীন আহাম্মেদ মিঠু জামালপুর জেলা প্রতিনিধি / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসর সভাপতি প্রার্থীা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আদল হাসান সূচক, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের গভর্নর আতিউর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মোজাফফর আহমেদের স্বজন মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টের দোসর মোস্তাফিজুর রহমান বাপ্পীকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবী জানান বক্তারা। আওয়ামী লীগের দোসরদের কোথাও কোন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। যেখানেই ফ্যাসিবাদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ