1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সব জায়গায়ই আমি কাজ করছি দলের জন্য…..নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ / ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “সব জায়গায়ই আমি কাজ করছি দলের জন্য। নির্বাচনে দল কাকে কোথায় মনোনয়ন দেবে, সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর নির্ভর করে।”

শুক্রবার (২৭ জুন) বিকালে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীমের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের পাঁচটি আসনের যেকোনো একটিতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি সেখানেই নির্বাচন করব। কারণ নারায়ণগঞ্জবাসী আমাকে ভালোবাসে। আমি আন্দোলন-সংগ্রামে তাদের পাশে ছিলাম, কখনো ছেড়ে যাইনি।”

তিনি আরও বলেন, “দলের কাজের জন্য যেখানে ডাকবে, সেখানেই যাবো। ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে দলে নিয়ে মনোনয়ন দেন বলেই আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হতে পেরেছি। বিএনপি, বিএনপি পরিবার এবং জিয়া পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় কাজ করছি।”

গিয়াসউদ্দিন বলেন, “জনগণের পাশে দাঁড়াতে হবে, সুখ-দুঃখে সাথী হতে হবে। তাদের আস্থা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করতে হবে। তাহলেই তাদের ভোটে বিএনপির প্রার্থী বিজয়ী হবে।”

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আশ্রব প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস.এম. আসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাবুল মিয়া, কামাল হোসেন, রবিউল প্রধান, আতাউর রহমান, এনামুল হক রবিন, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম হাবিবুল্লাহ মাস্টারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনা করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ