1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

নেত্রকোনা সংবাদদাতা / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদনের অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে জেলার কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

গ্রেফতাররা হলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে আব্দুল আউয়াল খান এবং আব্দুল মোমেন খান কাদেরীর ছেলে আনিছুর রহমান কাদিল।

স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্য প্রমাণের ভিডিও ফুটেজ ও ছবি মদন সেনাক্যাম্পে পাঠান। পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালায় সেনাবাহিনী সদস্যরা। এতে চাঁদা তোলার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা আরও বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছেন। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজির সময় দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন সহযোগীর নাম জানিয়েছে। ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেফতার দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ