1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

৬ মাস পর স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্টঃ / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তারা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসে।অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাদের হাতে তুলে দিয়েছে।

জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করলে তারা নিজ বাড়িতে ফেরেন।

কিন্তু বিএসএফ ক্যাম্পে অবস্থানকালীন ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি বিএসএফ ক্যাম্পে ১টি ব্যাগ ফেলে আসেন; যা বিএসএফ বিজিবিকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাদের বলে নিশ্চিত করেন।

ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিজিবির ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনে ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তারা বুঝে নিয়েছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ