1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সেনাসদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, দুই বিএনপিকর্মী গ্রেফতার

রিপোটারের নাম / ৫৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

daily desh songbad:রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজশাহী সেনানিবাসের সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন- পুঠিয়ার ভাড়রা গ্রামের মো. আমসুলের ছেলে মো. সুজন (৩২) ও হাতিনাদা গ্রামের মৃত সায়েমের ছেলে শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। তারা বিএনপির কর্মী। তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

এর আগে গত সোমবার দুপুরে হাতিনাদা গ্রামে সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো. আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ দুই সেনাসদস্য সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান আওয়ামী লীগের সমর্থক। তাই তার কাছে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাদের অভিযোগ।

চাঁদা না পেয়ে রফিকুল তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। গত সোমবার দুপুরে এলাকার একটি চায়ের দোকানে আবদুল হান্নানের আরেক ছেলে মো. তুষার তার মামাতো ভাইকে নিয়ে হাসাহাসি করছিলেন। এটা দেখেই রফিকুল ইসলাম ধারণা করেন, তাকে কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে।

এরপর তিনি তুষারকে মারধর করেন। পরে হান্নানের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। প্রাণভয়ে পরিবারের সদস্যরা তখন বাড়ি থেকে পালিয়ে যান। পরে হামলাকারীরা সেনাসদস্য আল-আমিনের বাড়ির জানালার কয়েকটি কাঁচ ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় মামলা করেন আবদুল হান্নান।

এ ঘটনার পর বুধবার উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে দল থেকে আজীবন বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, গ্রেফতার খোকন ও সুজনকে ভোররাতে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ