1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সিদ্ধিরগঞ্জে আবারো মাদকবিরোধী অভিযান ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ / ৫৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য উদ্ধারে আবারো সাফল্য অর্জন করেছে পুলিশ। ওসি শাহিনুর আলমের নির্দেশনায় পরিচালিত অভিযানে এ এস আই রাশেদুল ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মনাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

সূত্রে জানা যায়, ১লা অক্টোবর রাতে ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিরত অবস্থায় এ এস আই রাশেদুল গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কুখ্যাত মাদক ডিলার মনা সিদ্ধিরগঞ্জের পোল কাটপট্টি দেওয়ান ফার্নিচারের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। তবে সুকৌশলে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ হোসেন মনা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল।

অভিযান শেষে ওসি শাহিনুর আলম সাংবাদিকদের বলেন,

“একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রতিনিয়ত সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে কাজ করছি। শুধু মাদক নয়, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধেও আমরা দিনরাত কাজ করছি। আমাদের লক্ষ্য একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া। এ ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে।”

এদিকে, সাধারণ মানুষ এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ওসি শাহিনুর আলম এবং এ এস আই রাশেদুলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ