1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রাজধানীতে বাস থামিয়ে গুলি-আগুন, কারণ জানাল পুলিশ

ডেস্ক রিপোর্টঃ / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহণের একটি বাস লক্ষ্য করে গুলি করা হয়। এরপর বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে চলমান দ্বন্দ্বের ফলেই এ হামলা সংঘটিত হয়েছে।

বাস চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন দেয়।

কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ