1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক / ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ বলেন, মধ্যরাত ১২টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ বিদেশিকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করে।

আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছে। এ ছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ছয়জন ভিয়েতনামি পুষ এবং সাতজন নারী রয়েছে।

তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ