1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকালে তাদের ফেনীর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন- সোনাগাজী মডেল থানার এএসআই মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, কনস্টেবল আইনুল ইসলাম, মাহবুব আলম, হৃদয় হাসান ও কাঞ্চন নাথ।পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে সোনাগাজী মডেল থানার ছয় পুলিশ সদস্য আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহমদপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যান। এ সময় আসামিদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে তাদের কাছ থেকে একটি শটগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেয়। পরে ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রিপন, শামীমা ইয়াসমিন সুইটি ও ছকিনা খাতুনসহ তিনজনকে গ্রেফতার করে।

 

মঙ্গলবার ৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই সাইদুর রহমান বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ