1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।

নিজস্ব প্রতিনিধি / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ  জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  সাবদী ও শম্ভুপুরা গ্রামের ব্রহ্মপুত্র নদে কুমিরের  দেখা মিলেছে।  কুমির দেখতে নদের পাড়ে ভিড় করছেন এলাকার মানুষ।  তবে তাদের মাঝে কুমির আতঙ্কও বিরাজ করছে। রোববার নদের পানিতে কুমিরের ভেসে বেড়ানো ও ডাঙায় অবস্থানের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, সাবদী ও শম্ভুপুরা এলাকাটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত।  পানি যখন বেশি ছিল তখন এখানে কুমির আসে। এখন নদীর পানি কমে গেছে। শম্ভুপুরা নিশং এলাকার চাল মিলসংলগ্ন নদে পানি বেশি। কয়েক দিন  ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে। প্রতিদিন দুই থেকে তিনবার কুমির ভাসতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

তারা আরও জানান, প্রতিদিন এলাকার শত শত মানুষ গোসল, জামা-কাপড় ধোয়াসহ দৈনন্দিন বিভিন্ন কাজে নদের পানি ব্যবহার করেন। এখন কুমিরের ভয়ে  নদে কেউ নামছেন না।

সাবদী এলাকার কবির হোসেন জানান,  কয়েক দিন আগে ব্রহ্মপুত্র  নদে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম চলে যাবে। এখন মাঝে মাঝেই দেখা যায়। উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগকে  মৌখিকভাবে বিষয়টি  জানানো হয়েছে।

বন্দরের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, প্রায় এক সপ্তাহ আগে ব্রহ্মপুত্র  নদে কুমির দেখা গেছে। এ ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।  বিশেষ করে নদীতে যারা মাছ ধরেন সেই সমস্ত  জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে  এক সপ্তাহ ধরে কুমিরগুলোকে আর দেখা যাচ্ছে না বলে জেলেরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ