1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবি-এর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবি-এর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।

সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অনাদায়ে আরও ৬ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে মেঘনা ডিপোর ডিপিজিএম-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা-য় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ