1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে : জেলা প্রশাসক

কাজী আতিক,খুলনা জেলা প্রতিনিধিঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। যারা আজ থেকে নিজেকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন একদিন তারা সমাজে নেতৃত্ব দিবেন। বিতর্ক যেমন মানুষকে যুক্তিবাদী করে তোলে, তেমনি দেশ ও বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে।

তিনি বলেন, স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতা শুধু বড়বড় শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও মফস্বলে ছড়িয়ে দিতে হবে। দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম।

আইইউবি এর প্রতিনিধি মোঃ ফুয়াদ হোসেন ও সাবেক বিতার্কিক সারোয়ার—ই—আক্তার অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ^বিদ্যালয়ের আয়োজিত এতে খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি সহযোগিতা করে। পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন।

বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুলে ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। আগামী ১৬ অক্টোবর বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ