1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলে,কোনো পর্যটক সেখানে যায়নি

ডেস্ক রিপোর্টঃ / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলেও কোনো পর্যটক সেখানে যায়নি। পর্যটক না যাওয়ায় ছাড়তে পারেনি পর্যটকবাহী কোনো জাহাজও।

পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। যেহেতু দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ, তাই তারা যাচ্ছেন না।

জাহাজ মালিকরা বলছেন, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। মূলত সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজ থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেন্টমার্টিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ