1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সালাউদ্দীন আহাম্মেদ (মিঠু) জামালপুর প্রতিনিধি / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধন ও রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,বজলু মোল্লা,সাখাওয়াত হোসোন শুভ, আমির উদ্দিন সহ আরো অনেকে।

এসময় তারা প্রায় এক ঘণ্টা জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে, এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে সিদ্দিক(৫২) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ