1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

সালাউদ্দিন আহমেদ মিঠু জামালপুর জেলা প্রতিনিধ / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

জামালপুরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

রোববার (৪ ডিসেম্বর) জামালপুর-৪ ও ৫ আসনের ২১ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

এছাড়াও জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপি প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতের আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মেদ, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম সাদাতুল করিম, জাতীয় পার্টি-জেপি’র এডভোকেট বাবর আলী খান, এবি পার্টির এডভেকেট ছানোয়ার হোসেন,জেএসডি’র আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসেন।

বিভিন্ন ত্রুটি থাকায় আসনটিতে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম এবং হোসনে আরা বেগম।

উল্লেখ্য, এরআগে শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৪ ডিসেম্বর, ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ