1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

সালাউদ্দীন আহাম্মেদ , জামালপুর প্রতিনিধি / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জামালপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করে।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ পারভেজের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী হাসান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নিয়মিত ও ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক রোগব্যাধি থেকে আমরা মুক্ত থাকব। খাবার রান্না করার সময়, পরিবেশন ও খাওয়ার আগে অবশ্যই হাত ধৌত করতে হবে। শিশুদের হাত ধোয়ার ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ