1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

সালাউদ্দীন আহাম্মেদ মিঠু জামালপুর জেলা প্রতিনিধি। / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত ৮৮ শতাংশ জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯), মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে সিমু বেগম বলেন, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশ সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক। কিন্তু নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামীর জেঠাতো ভাই সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮) ওই জমিতে প্রবেশে তাদের বাঁধা দেয় ও তারা একাই ভোগদখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করার জন্য এগিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ