1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গাজীপুর মেট্রোপলিটনের ৮ থানার ওসি বদলি

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে একযোগে আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়।

সবচেয়ে আলোচিত পদায়ন হয়েছে পূবাইল থানার আলোচিত ওসি মোল্লা মো. খালিদ হোসেনকে ঘিরে। তাকে পূবাইল থেকে বদলি করে কাশিমপুর থানায় পাঠানো হয়েছে। পূবাইল থানার আলোচিত ওসির স্থলে টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে আরো যেসব ওসিকে বদলি করা হয়েছে—জিএমপি সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, বাসন থানার ওসি মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার ওসি মো. আমিনুল ইসলামকে সদর থানায় বদলি করা হয়েছে।

এছাড়াও ডিবি (উত্তর) বিভাগের মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায়, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ