1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গাজীপুরের পূবাইলে ফ্ল্যাট বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মহানগরের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়া এলাকায় ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে পূবাইল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত স্কুল শিক্ষিকার নাম সাহানা বেগম (৫৮)। তিনি ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে এবং কালীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ চার বছর ধরে তিনি একাই ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে শিক্ষিকার কক্ষ বন্ধ থাকায় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পূবাইল থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা দিয়ে ভেতর তাকিয়ে খাটের ওপর সাহানা বেগমের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের মেয়ে জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং একাই বাসায় থাকতেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ