1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

খুলনা দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে বিজেএ’র ভোটগ্রহণ চলছে

কাজী আতিক,খুলনা জেলা প্রতিনিধিঃ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে দেশের কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে একযোগে বিজেএ’র নারায়ণগঞ্জ এবং খুলনার দৌলতপুর অফিসে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিজেএ নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে খুলনার দৌলতপুর বিজেএ ভবনে ভোট দেবেন ২৫৫ জন, এবং বাকি ৬২ জন ভোট দেবেন নারায়ণগঞ্জ বিজেএ ভবনে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

খন্দকার আলমগীর হোসেন ও টিপু সুলতান নেতৃত্ব দিচ্ছেন একটি প্যানেলে। এ প্যানেলের প্রার্থীরা হলেন— মো. তারেক আফজাল, মো. টিপু সুলতান, খন্দকার আলমগীর কবির, এইচ. এম. প্রিন্স মাহমুদ, খাইরুজ্জামান, এস. এম. সাইফুল ইসলাম পিয়াস, বদরুল আলম মার্কিন, শামীম আহমেদ, এস. এম. হাফিজুর রহমান, শেখ ইমাম হোসেন ও মো. কুতুব উদ্দিন।

অন্যদিকে বিএম আসিফ হোসেন আলম ও মাহমুদুর রহমানের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছে অপর প্যানেল। এ প্যানেলের প্রার্থীরা হলেন— আরজু রহমান ভূঁইয়া, মো. মাহমুদুর রহমান মাহমুদ, এফ. এম. সাইফুজ্জামান, বিএম আসিফ হোসেন আলম, এস. এম. মনিরুজ্জামান পলাশ, গাজী শরিফুল ইসলাম, মো. জামাল হোসেন, এস. কে. ওহিদুজ্জামান মিথুন, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ ও জামশেদ কবির।

আজ ৩১৭ জন সাধারণ সদস্যের ভোটে অর্ডিনারি ক্যাটাগরির ১২ জন সদস্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে ৬ জন অ্যাসোসিয়েট সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।

বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ