1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

কাজী আতিক,খুলনা জেলা প্রতিনিধিঃ / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান।

সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সাথে বিশ^াস করে থাকে। কারণ, এসকল মিডিয়াগুলো সবসময় জাতির বিবেক হিসেবে কাজ করে। তিনি বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোন সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ-সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। একই সাথে ইলেক্ট্রনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান-টকশোর মাধ্যমে জনগণকে সচেতন করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সুস্থ জাতি ও ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গণমাধ্যমকর্মীরা তাদের ইতিবাচক লেখনির মাধ্যমে টিকাদান বিষয়ে জনসাধারণের মনোজগতে থাকা অন্ধ বিশ^াস দূর করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিগত কয়েক দশকধরে বিশ^ব্যাপী প্রশংসিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইনও সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রচার হওয়া মিথ্যা তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান ও ইউনিসেফ এর খুলনা চিফ মোঃ কাউসার হোসেন। স্বাগত বক্তৃতা করেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার। এসময় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ স্থানীয় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ