1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

খুলনায় অর্থ আত্মসা‌তের মামলায় তিনজ‌নের কারাদণ্ড

কাজী আতিক,খুলনা জেলা প্রতিনিধিঃ / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

অর্থ আত্মসা‌তের অভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় খুলনার এক‌টি আদালত দুই জনকে ১০ বছ‌র এবং অপর একজন‌কে ৩ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন। পাশাপা‌শি তা‌দের তিনজন‌কে অর্থদন্ড, অনাদা‌য়ে পৃথক মেয়া‌দের সাজা দেওয়া হয়।

বৃহস্প‌তিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। তাদের দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, দু’জনকে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুনানি চলাকালে মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন। অপর আসামি এস এম ইমদাদুল হক আদালতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ