1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কোটালীপাড়ায় নির্বাহী অফিসারের নির্দেশে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

এস এম রিয়াজ, কোটালীপাড়া প্রতিনিধি _ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্বাহী অফিসার সাগুফতা হক স্যারের নির্দেশে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাজাহান সিরাজ এর নেতৃত্বে কুশলা ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রাম পুলিশের সহযোগিতায় দশ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করে উপজেলা অফিসের সামনে এনে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাছুম বিল্লাহ্, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাজাহান সিরাজ বলেন,

“চায়না জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাল ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ প্রাণীর পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় ও টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে কোটালীপাড়া উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ