1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে যুবলীগ নেতা মাহবুব আলমকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের সহ-সভাপতি মাহবুব আলম মোল্লা।

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের সুন্তু মোল্লা ওরফে সন্দর আলী মোল্লা ছেলে মাহবুব আলম। এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মোল্লার ছোট ভাই। সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির ঘনিষ্ঠজন হিসেবে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

এছাড়াও মাহাবুব আলম সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর তত্বাবধানে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের লেখক প্যানেলের সদস্য (পুলিশের এস আই) সাইফুল ইসলামের আপন চাচা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বংশাল থানার একটি মামলায় তাকে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে মাহবুব আলম তার ব্যবসায়িক পার্টনার জসিম আকন সাধারণ নিরীহ মানুষদের নানা কবে হয়রানি ও জুলুম অত্যাচার করে। এছাড়া ক্ষমতার প্রভাবে আওয়ামীলীগ নেতাদের সাথে সিন্ডিকেট করে ঠিকাদারি ও লঞ্চঘাট ইজারাদার ব্যবসা নাম করে ব্যাপক লুটপাট বানিজ্য করে। এছাড়াও জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে বিভিন্ন মিছিল মিটিং সভা-সমাবেশে অংশগ্রহণ করে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ