1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

*ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী বাস টার্মিনালে বিশেষ অভিযান পরিচালিত*

রিপোটারের নাম / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

গাবতলী থেকে রিফাত হোসেন অপুঃআসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
আজ বুধবার (৪ জুন ২০২৫ খ্রি.) বিকাল ৫:৩০ ঘটিকায় ডিএমপি’র মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুসসালাম এবং দারুসসালাম থানার সমন্বিত উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘আহাদ পরিবহন এবং ‘আসাদ পরিবহন’ কে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সংশ্লিষ্ট পরিবহনের মাধ্যমে পরিশোধ করা হয়।
এই অভিযানে ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টা যাত্রীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
মিরপুর বিভাগ সূত্রে আরো জানা যায়, ঈদের সময় লাখো মানুষ ঢাকা থেকে গ্রামের উদ্দেশে যাত্রা করেন। তাদের এই যাত্রা সুন্দর, নিরাপদ এবং ঝামেলামুক্ত রাখার জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম রোধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ