1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

খুলনা জেলা কার্যালয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

কাজী আতিক ,খুলনা প্রতিনিধি / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (সোমবার) সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।

বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুর শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। তবেই এই শিশু দিবস উদযাপন সার্থক হবে। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। শিশুরা স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠলে আগামী দিনের বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আমাদের শিশুরাই বাংলাদেশকে শীর্ষ স্থানে নিয়ে যাবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। পরে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ