1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

‘হানি ট্র্যাপে’ ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও ধারণ

নিজস্ব প্রতিনিধি / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

‘হানি ট্র্যাপে’ ফেলে এক চিকিৎসককে আটক রেখে মারধর ও তিন লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ত্রিশাল উপজেলার বীররামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিকালে ত্রিশাল পৌরসভার উজানপাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ৯ জনের নামে থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন—রবিউল মোল্লা, সোনালী আক্তার, রাজনা আক্তার ও আমিরন।

ভুক্তভোগী ডা. শফিকুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে তানিয়া আক্তারের সঙ্গে ডা. শফিকুলের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের পরে তানিয়া তাকে ত্রিশালে দেখা করতে বলে। বুধবার বিকালে বাদী ত্রিশালে পৌঁছালে, সিয়াম নামের একজন তাকে রিসিভ করে ত্রিশাল পৌরসভার উজানপাড়ের একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায়।

সেখানে তানিয়ার কক্ষে কথা বলার সময় রবিউল মোল্লা, আবুল বাশার ও ফরিদুল ইসলাম হঠাৎ প্রবেশ করে। পাশের রুম থেকে সোনালী আক্তার, রাজনা আক্তার, রাবেয়া আক্তারসহ আরও কয়েকজন এসে চিকিৎসককে ঘিরে ধরে। পরিকল্পিতভাবে তাকে আপত্তিকর অবস্থায় দুই নারীকে পাশে বসিয়ে ভিডিও ও ছবি ধারণ করা হয়। এরপর তাকে ১০ লাখ টাকা দিতে চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ