নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন, ইয়াবা ও নগদ টাকাসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০০ (একশত) পুরিয়া হেরোইন, ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩টি নিয়মিত মাদক মামলার ৫ জন আসামি রয়েছে। এছাড়াও এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।