1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ ও চাঁদা দাবির অভিযোগ’প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ ও চাঁদা দাবির অভিযোগ’প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবাদকারী পক্ষের বক্তব্য অনুযায়ী, সংবাদে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

ভবনের শেয়ারহোল্ডার ও পরিচালক মো. শরীফ আহমেদ, সহকারী পরিচালক রাতুল এবং শেয়ারহোল্ডার খোকন ও আনোয়ার গণমাধ্যমকে জানান, নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীর কাছে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি এসে সাহেব আলীর নাম ব্যবহার করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং একটি ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাকর্মীর কাছ থেকে একই তথ্য পান।

তাদের ভাষ্য অনুযায়ী, বহিরাগত অচেনা ব্যক্তিরা কাজ বন্ধের হুমকি দিলেও তারা তাৎক্ষণিকভাবে কাজ চালু রাখার নির্দেশ দেন এবং হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

সংশ্লিষ্টরা আরও দাবি করেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা জানতে পারেন যে স্থানীয় দুটি গণমাধ্যমে মোহর চান ও আমজাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একটি “মিথ্যা ও বানোয়াট” সংবাদ প্রচার করা হয়েছে। এ ঘটনায় ভবনের পরিচালক, সহকারী পরিচালক ও শেয়ারহোল্ডাররা সংবাদটির নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

প্রতিবাদকারী পক্ষের অভিযোগ, প্রকাশিত সংবাদে ঘটনার সঠিক তদন্ত বা অভিযুক্তদের বক্তব্য গ্রহণ না করেই একপাক্ষিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার অনুরোধ করেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে কারও সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ