1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য, সাংবাদিকদের প্রবেশে বাধা দুর্নীতি, দখলবাজি ও বিভিন্ন মামলা সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ হিরাঝিলের আব্দুল্লাহ আল মামুন বিপুল সম্পদের মালিক হলেও তার দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা বা বাণিজ্য নেই। ফলে তার এত সম্পদের উৎস কী? আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে আত্মহত্যা প্ররোচনার মামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ ১৭ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ ও চাঁদা দাবির অভিযোগ’প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক (২৬) নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুইজন দৌড়ে পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলে এলাকাবাসী।

পরে আটক ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে ফেলে রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশের পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ