1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে গ্রেফতার করেছে। এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩ শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।  আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)।  জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে গ্রেফতার করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।  গ্রেফতারকৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।    এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।  কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ