1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশিত তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্যবসায়ী সালাউদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অব্যাহত অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য, সাংবাদিকদের প্রবেশে বাধা দুর্নীতি, দখলবাজি ও বিভিন্ন মামলা সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ হিরাঝিলের আব্দুল্লাহ আল মামুন বিপুল সম্পদের মালিক হলেও তার দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা বা বাণিজ্য নেই। ফলে তার এত সম্পদের উৎস কী?
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ আসলামকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত বিভ্রান্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে শ্রমিক নেতা ও ব্যবসায়ী মোঃ আসলাম বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ সততা, সুনাম ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় স্বচ্ছতা, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। বিশেষ করে বিগত সময়ে আওয়ামী দোসরদের একটি চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মনগড়া তথ্য সরবরাহ করে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি বলেন, এসব সংবাদের সাথে বাস্তবতার কোনো মিল নেই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি সবসময় স্বচ্ছ, ইতিবাচক ও গণমুখী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। বরং সমাজে ন্যায়, সত্য ও নৈতিকতার পক্ষে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবেন।

মোঃ আসলাম আরও বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল মাধ্যম। তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে যথাযথ তদন্ত ও তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হলে তা একজন নির্দোষ মানুষের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে পারে।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করার জন্য। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরিশেষে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি সত্য উদঘাটনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ