1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় অস্ত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ ভারতের কারাগারে মৃত্যু, খাইরুজ্জামালের লাশ ৩৮ দিন পর ফেরত দিলো ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা সৌদি আরবে ঈদ শুক্রবার দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ডিপ ফ্রিজে গৃহবধূর লাশ, স্বামী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর কলাবাগানে গৃহবধূ তাসলিমা আক্তারকে (৪২) হত্যা করে লাশ বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে স্বামী নজরুল ইসলাম (৫২) পালিয়ে যান। ঘাতক স্বামী নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়া পলাতক স্বামীর স্বামীকে গ্রেফতার করেছে কলাবাগান থাকা পুলিশ।

স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ‘তাসলিমা পরকীয়ায় জড়িত’-এমন সন্দেহ ও তার বাবার বাড়ির সম্পত্তির লোভ। হত্যার পর লাশ লুকালেও ফ্ল্যাটের শয়নকক্ষের দেওয়ালের ছোপ ছোপ রক্তের দাগের সূত্র ধরে ফ্রিজের মাছ-মাংস সরিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। সুরতহাল প্রতিবেদন বলছে, তাসলিমার কপাল ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। তাসলিমা-নজরুল দম্পতির তিন মেয়ে রয়েছে।

আরও জানা গেছে, প্রতিদিন ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজায় চারটি তালা মেরে যেতেন নজরুল। মামলার এজাহারে বলা হয়, স্বামী নজরুল তাসলিমাকে হত্যার পর হাত-পা-মুখ বেঁধে, বিছানার চাদর দিয়ে প্যাঁচিয়ে ফ্রিজে লুকিয়ে রেখে নিজে গাড়ি চালিয়ে আত্মগোপনে চলে যান।

সোমবার রাতে রাজধানীর কলাবাগানের ১ম লেনের ২৪ নম্বর বাসার ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূ তাসলিমার লাশ। নির্মম এ হত্যাকাণ্ডটি রোববার রাতে ঘটেছে বলে ধারণা পুলিশের। লাশের মাথা ও মুখে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, নিহতের ডান চোখের ওপরে আড়াআড়ি ১১ ইঞ্চি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাথার ডানপাশে ও মাঝখানে পাঁচ ইঞ্চি করে ক্ষত রয়েছে। কপালেও ক্ষত রয়েছে। মাথার বেশির ভাগ অংশে মগজ বের হয়ে গেছে। তাসলিমার ভাই নাঈম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে তাসলিমার স্বামী নজরুল ইসলামকে।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক যুগান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড। স্ত্রী পরকীয়া করে এমন সন্দেহ করত নজরুল। এটা নিয়ে সব সময় গণ্ডগোল লেগে থাকত। আমরা ধারণা করছি বাচ্চারা রাতে পাশের রুমে ঘুমিয়ে যাওয়ার পরই এ হত্যাকাণ্ড হয়েছে।

তিনি বলেন, নজরুল ইসলাম তেমন কিছু করেন না। ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে ইন্টারেস্ট তুলে সংসার চালাতেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ