1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

টেকনাফে ফের পাচারকারীদের আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকার একটি গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

উদ্ধারকৃতদের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়া সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন, রোকেয়া (১৮), আসমা (১৬) রোকেয়া (১৬), মাহিয়া (১৮), মোকারমা (১৬), মোস্তাকিম (১২), বাজু বেগম (৪৫), শাহেদা বেগম (১৯), নুর সাদেকা (৭), শহিদুল (২১), জুবায়ের (১২), শাহেদ (৭),  শাফি (২২) ইরফান (১৮), আনিসুর রহমান (১৭), জবান (১৪), রিনাই (১৩), জিহান (৩)।

নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ