1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

নিজস্ব সংবাদদাতা / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

দাবা ও লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠানমালা–২০২৫ শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।দাবা প্রতিযোগিতার মধ্য দিয়েই জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানমালার সূচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এখন খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছেন-এটি একটি ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার আয়োজন থাকা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।

সভাপতি হাসান হাফিজ বলেন, গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা ভালোভাবে উদযাপনের চেষ্টা করছি। ক্রীড়া প্রতিযোগিতায় পুরোনো সদস্যের সঙ্গে নতুন সদস্যরা অংশ নিচ্ছে। এতে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

দাবা প্রতিযোগিতায় অংশ নেন ৬০ জন ক্লাব সদস্য। চ্যাম্পিয়ন হয়েছেন মো. জাহিদুজ্জামান, দ্বিতীয় হয়েছেন আলী সানোয়ার, এবং তৃতীয় শামসুল আলম সেতু।

লুডু প্রতিযোগিতায় অংশ নেন প্রেসক্লাবের ৩০ জন নারী সদস্য। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস পান্না প্রথম, লিপিকা সরকার দ্বিতীয়, এবং শামীমা চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। ছয়টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চলমান এ ক্রীড়া উৎসবটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ