1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
রাজধানীর গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে  অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক এমবিসিবির জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে কুমিরের দেখা মিলেছে।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

খুলনায় লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজী আতিক,খুলনা জেলা প্রতিনিধি / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় খুলনায় ১৭ অক্টোবর, দেশব্যাপী লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে আজ (বুধবার) দুপুরে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথম লালন সাঁইজির অনুষ্ঠানটিকে ‘ক’ শ্রেণীতে যুক্ত করে গেজেটেড ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। খুলনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় লালন তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ১৭ই অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে আলোচনসভা ও সন্ধ্যা সাড়ে ছয়টার পর লালন সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবক এর পাশাপাশি মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকবে। দিবসটি ব্যপক প্রচার-প্রচারণার স্বার্থে গণমাধ্যমকর্মীদেরকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার নাজমুস সাকিব, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল আলম টুটুল, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ